macOS04

Install guide · macOS 13+

Bangla in every
app on your Mac.

Abu Sayed works system-wide as a native macOS input method. The signed and notarized installer is available now; the direct download link and SHA-256 checksum are published below.

আবু সাঈদ macOS-এর নেটিভ ইনপুট মেথড হিসেবে পুরো সিস্টেমজুড়ে কাজ করে। সাইন করা ও নোটারাইজ করা ইনস্টলারটি এখনই নামানো যায়; সরাসরি ডাউনলোড লিংক আর SHA-256 চেকসাম নিচে দেওয়া আছে।

01 — Release status

Signed and notarized installer, published.

English

The installer is available now

Version 1.2.17 (build 26). Signed with a Developer ID certificate, notarized by Apple and stapled. File size 46,096,753 bytes (about 46 MB).

With Homebrew: brew install --cask asifkibria/tap/abu-sayed

বাংলা

ইনস্টলারটি এখনই নামানো যায়

সংস্করণ 1.2.17 (বিল্ড 26)। Developer ID দিয়ে সাইন করা, Apple-এর নোটারাইজেশন হয়ে গেছে এবং স্ট্যাপল করা। ফাইলের আকার ৪৬,০৯৬,৭৫৩ বাইট (প্রায় ৪৬ মেগাবাইট)।

Homebrew ব্যবহার করলে: brew install --cask asifkibria/tap/abu-sayed

SHA-256 checksum

650f2faf16177297e0ea2f8d56efc8bce64ecd18b62acce10911b3fc90254e72

Verify with: shasum -a 256 AbuSayed-1.2.17.pkg

মিলিয়ে দেখতে চাইলে টার্মিনালে উপরের কমান্ডটি চালান।

System requirement

macOS 13.0 Ventura or later on an Apple Silicon (arm64) or Intel (x86_64) Mac.

macOS 13.0 Ventura বা তার পরের সংস্করণ, আর Apple Silicon (arm64) বা Intel (x86_64) Mac।

02 — Installation

Installing it safely.

Use only the official download link on this page. Never download from an unfamiliar mirror or a file-sharing link.

  1. Get the installer from this page

    Download AbuSayed-1.2.17.pkg, then compare the published version, file size and SHA-256 checksum above.

    ফাইলটি নামিয়ে উপরে দেওয়া সংস্করণ, আকার আর SHA-256 চেকসামের সঙ্গে মিলিয়ে নিন।

  2. Open the installer

    Open the downloaded .pkg package and run the installer. Allow macOS to verify its developer signature and notarization.

    নামানো .pkg ফাইলটি খুলে ইনস্টলার চালান। macOS-কে সাইন আর নোটারাইজেশন যাচাই করতে দিন।

  3. Approve as administrator

    The installer puts the input method in /Library/Input Methods/, so macOS asks for an administrator password or Touch ID. It takes about a minute, and the installer follows your Mac’s language, English or Bangla.

    ইনস্টলারটি ইনপুট মেথডটি /Library/Input Methods/-এ রাখে, তাই macOS অ্যাডমিন পাসওয়ার্ড বা Touch ID চাইবে। মিনিটখানেক লাগে। আপনার ম্যাকের ভাষা অনুযায়ী ইনস্টলারটি ইংরেজি বা বাংলায় দেখাবে।

  4. Setup finishes by itself

    Keyboard Setup then adds Abu Sayed to your input menu, shows the menu in the menu bar and switches to it. Type ami and press Space for আমি; Control + Space (usually) switches back to ABC. If it didn’t switch, open Abu Sayed in /Library/Input Methods or choose Keyboard Setup from its input menu.

    এরপর কীবোর্ড সেটআপ ইনপুট মেনুতে আবু সাঈদ যোগ করে, মেনুটি মেনু বারে দেখায় আর আবু সাঈদ চালু করে দেয়। ami লিখে Space চাপলেই আমি; ABC-তে ফিরতে সাধারণত Control + Space চাপুন। চালু না হলে /Library/Input Methods থেকে Abu Sayed খুলুন, অথবা এর ইনপুট মেনু থেকে কীবোর্ড সেটআপ বেছে নিন।

Discover what your keyboard can do.

On the last setup screen, choose Take the tour for phonetic practice, your current options, animated layout previews and text shortcuts. Reopen it any time with Keyboard Tour in Abu Sayed’s input menu. Homebrew uses the same installer and guide.

সেটআপের শেষ পাতায় কীবোর্ডটা ঘুরে দেখুন বেছে নিলে ফোনেটিক লেখা, আপনার বর্তমান অপশন, লেআউটের অ্যানিমেশন আর টেক্সট শর্টকাট দেখতে পাবেন। পরে ইনপুট মেনুর কীবোর্ড ঘুরে দেখুন থেকে আবার খুলতে পারবেন। Homebrew-তেও একই ইনস্টলার আর গাইড ব্যবহার হয়।

A native macOS input method, not a browser extension.

The Phonetic, Probhat and National layouts are built for system-wide text fields, and the core engine stays offline.

ফোনেটিক, প্রভাত আর জাতীয় লেআউট তৈরি হয়েছে সিস্টেমের যেকোনো লেখার ঘরে কাজ করার জন্য। মূল ইঞ্জিন অফলাইনেই থাকে।

03 — Activation

Pick the layout that suits you.

PH

Abu Sayed Phonetic

Type pronunciation with Latin letters.

ল্যাটিন অক্ষরে উচ্চারণ লিখলেই বাংলা।

PR

Abu Sayed Probhat

The familiar Probhat fixed layout.

পরিচিত প্রভাত ফিক্সড লেআউট।

জা

Abu Sayed National

The National/Jatiya fixed layout.

জাতীয় ফিক্সড লেআউট।

English

Switch from the menu bar

Open the input menu (globe or language icon) and select Abu Sayed. Control + Space commonly switches input sources, subject to your macOS keyboard-shortcut settings.

বাংলা

মেনু বার থেকেই বদলান

ইনপুট মেনুটি (গ্লোব বা ভাষার আইকন) খুলে Abu Sayed বেছে নিন। সাধারণত Control + Space চাপলেই আগের আর এখনকার ইনপুট সোর্স বদলায়; আপনার macOS-এর শর্টকাট সেটিং আলাদা হলে সেটাই কাজ করবে।

04 — Troubleshooting

When Bangla is missing from the list.

Missing Abu Sayed after an older installation?

Upgrade first: run brew update, then brew upgrade --cask asifkibria/tap/abu-sayed. If Homebrew says the latest version is already installed, run brew reinstall --cask asifkibria/tap/abu-sayed. This reruns the installer’s registration step and opens Keyboard Setup. Your learned words and settings are kept.

পুরোনো ইনস্টলের পরে আবু সাঈদ দেখা না গেলে আগে brew update, তারপর brew upgrade --cask asifkibria/tap/abu-sayed চালান। নতুন সংস্করণ আগে থেকেই ইনস্টল থাকলে brew reinstall --cask asifkibria/tap/abu-sayed চালান। এতে ইনস্টলারের রেজিস্ট্রেশন ধাপ আবার চলবে এবং কীবোর্ড সেটআপ খুলবে। আপনার শেখা শব্দ আর সেটিংস ঠিক থাকবে।

  1. Check that the installer finished

    In Finder, use Go → Go to Folder and open /Library/Input Methods/; confirm Abu Sayed.app is present.

    Finder → Go → Go to Folder দিয়ে /Library/Input Methods/ খুলে দেখুন Abu Sayed.app আছে কি না।

  2. Run setup again

    Open Abu Sayed.app from that folder. Keyboard Setup redoes any missing step, and Having trouble? shows how to do each step yourself. Close and reopen Keyboard Settings to refresh its list.

    ওই ফোল্ডার থেকে Abu Sayed.app খুলুন। কীবোর্ড সেটআপ বাকি ধাপগুলো আবার করে দেবে, আর সমস্যা হচ্ছে?-তে প্রতিটি ধাপ নিজে করার নিয়ম দেখাবে। কীবোর্ড সেটিংস বন্ধ করে আবার খুলুন।

  3. Check the Bangla list

    Open System Settings → Keyboard → Text Input → Edit → + → Bangla. Select আবু সাঈদ if it appears. If it is absent after reinstalling, stop and contact support with the setup error; repeated add attempts cannot select a missing entry.

    System Settings → Keyboard → Text Input → Edit → + → Bangla খুলুন। আবু সাঈদ দেখা গেলে বেছে নিন। আবার ইনস্টল করার পরেও না থাকলে এখানেই থামুন এবং সেটআপের ত্রুটিটি সহায়তার জন্য পাঠান। তালিকায় না থাকা অপশন বারবার চেষ্টা করেও বেছে নেওয়া যাবে না।

Retry from Terminal

Close Keyboard Settings and run these separately without sudo. Run the second command even if the first cannot confirm adding the keyboard; it checks the state in a fresh process before switching:

"/Library/Input Methods/Abu Sayed.app/Contents/MacOS/Abu Sayed" --enable-input-source
"/Library/Input Methods/Abu Sayed.app/Contents/MacOS/Abu Sayed" --select-input-source
killall -u "$(id -un)" TextInputMenuAgent

Then reopen Keyboard Settings. If the command reports an error, include its output when contacting support. Some macOS sessions still require a new login to discover a newly installed input method; a retry cannot guarantee activation.

কমান্ড চালিয়ে আবার কীবোর্ড সেটিংস খুলুন। ত্রুটি দেখালে সহায়তা চাওয়ার সময় সেটি পাঠান। কিছু macOS সেশনে নতুন ইনপুট মেথড খুঁজে পেতে নতুন লগইন লাগতে পারে।

Do not bypass an unexpected Gatekeeper warning

Stop unless the installer came from this page, its version and checksum match, and macOS developer verification succeeds. Contact support instead.

ইনস্টলারটি এই পেজ থেকেই এসেছে, সংস্করণ ও চেকসাম মিলেছে এবং macOS যাচাই করতে পেরেছে — এগুলো নিশ্চিত না হলে ইনস্টল করবেন না, বরং আমাদের জানান।

05 — Uninstall

Remove the app and the local data separately.

Decide first whether you want to keep your learned words. Removing the app does not automatically delete local support data.

One command, if your version includes the uninstaller.

Newer versions ship an uninstaller inside the app. In Terminal, run the command below and enter your password. It turns Abu Sayed off in the input menu, removes the app and its installer record, and keeps your learned words. Add --remove-data to delete them too, or --dry-run to see each step first.

zsh "/Library/Input Methods/Abu Sayed.app/Contents/Resources/uninstall.sh"

With Homebrew: brew uninstall --cask abu-sayed, or add --zap to delete your learned words too.

নতুন সংস্করণে অ্যাপের ভেতরেই আনইনস্টলার থাকে। টার্মিনালে উপরের কমান্ডটি চালিয়ে পাসওয়ার্ড দিন। এটি ইনপুট মেনু থেকে আবু সাঈদ সরায়, অ্যাপটি মুছে দেয়, আর আপনার শেখা শব্দগুলো রেখে দেয়। সেগুলোও মুছতে চাইলে শেষে --remove-data যোগ করুন। Homebrew ব্যবহার করলে brew uninstall --cask abu-sayed চালান; শেখা শব্দও মুছতে --zap যোগ করুন।

If the file is not there, follow the steps below.

ফাইলটি না থাকলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  1. Switch to another input source

    Select ABC or another keyboard from the menu bar.

    মেনু বার থেকে ABC বা অন্য কোনো কীবোর্ড বেছে নিন।

  2. Remove the Abu Sayed sources

    In System Settings → Keyboard → Text Input → Edit, select each Abu Sayed source and choose −.

    System Settings → Keyboard → Text Input → Edit-এ প্রতিটি Abu Sayed সোর্স বেছে নিয়ে − চাপুন।

  3. Move the input method to Trash

    In Finder, open /Library/Input Methods/ and move Abu Sayed.app to Trash. Administrator approval may be required.

    Finder-এ /Library/Input Methods/ খুলে Abu Sayed.app ট্র্যাশে দিন। প্রশাসকের অনুমতি লাগতে পারে।

  4. Optional: delete learned data

    Skip this to preserve learned data for a reinstall. For full removal, move ~/Library/Application Support/Abu Sayed/ to Trash.

    আবার ইনস্টল করলে শেখা শব্দগুলো রাখতে চাইলে এই ধাপটি বাদ দিন। পুরোপুরি মুছতে চাইলে ফোল্ডারটি ট্র্যাশে দিন।

  5. Log out and log in

    This refreshes the macOS input-method list.

    এতে macOS-এর ইনপুট মেথডের তালিকাটা নতুন করে তৈরি হবে।